NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মসজিদে আজান দিল নায়কপুত্র, উচ্ছ্বসিত বাবা


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৩৪ পিএম

মসজিদে আজান দিল নায়কপুত্র, উচ্ছ্বসিত বাবা

বাবা নায়ক সাইমন সাদিক। এবারের ঈদেও মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মায়া’। দর্শকরা পছন্দ করেছেন সেই ছবি। তবে এই নায়ক অন্য অনেকের চেয়ে কিছুটা ব্যতিক্রম।

তিনি যেমন গ্রাম ভালোবাসেন, তেমনি নিয়মিত যাতায়াতও আছে তাঁর। কখনো কাদাপানিতে মাছ ধরছেন, কখনো গ্রামের বন্ধুতের সঙ্গে ঘুরে বেড়ানোর ছবি দিচ্ছেন ফেসবুকে। এসব ছাড়াও প্রায়ই পরিবারসহ ছবি পোস্ট করে চমকে দেন। বিশেষ করে তাঁর দুই সন্তান সাইয়ান সাদিক ও সাইয়ার সাদিকের খুনসুটির সে ছবি দেখে মুগ্ধ হন তাঁর ভক্তরা।

 

তবে আজ বিকেলে পোস্ট করলেন বড় সন্তান সাইয়ান সাদিকের আজান দেওয়ার একটা ভিডিও। তাতে ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন শুভ কামনা। সন্তানের আজান দেওয়ার ভিডিও দেওয়া প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘ঢাকায় আমি লালমাটিয়াতে থাকি। সেখানে হাউজিং কমিউনিটি মসজিদে নিয়মিত যাতায়াত আছে আমার।

আমার বড় ছেলে সেখানে যায়। আরবি পড়ে। আজ সে প্রথমবার মসজিদে আসরের আজান দিয়েছে। বিষয়টি আমার জন্য আনন্দের। আমার সন্তানরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি ধর্মকর্মের চর্চা করছে।
 বাবা হিসেবে আমি গর্বিত।’

 

এদিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন এই অভিনেতা। জানালেন খুব তাড়াতাড়ি নতুন সিনেমার খবর দেবেন তিনি।