NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৩২ পিএম

দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। জিমি নিশামের প্রথম বলেই চার মেরে আশা জোরাল করেন উসামার মীর। কিন্তু পরের বলেই ইয়ার্কারে মীরের উইকেট তুলে নেন কিউই পেসার। পঞ্চম বলে ইমাদ ওয়াসিম চার মারলে ম্যাচ জিততে পাকিস্তানের শেষ বলে লাগত ছয় রান।

কিন্তু নিশামের বলে এক রানের বেশি নিতে পারেননি ইমাদ। তাতে চতুর্থ টি-টোয়েন্টি চার রানে জিতে নেয় নিউজিল্যান্ড। এতে সিরিজে ২-১ এ এগিয়ে গেল কিউইরা।

 

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বাবর আজমকে হারায় পাকিস্তান।

ও'রোকের বলে ফক্সক্রোফটের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে পাকিস্তান অধিনায়ক করেন চার বলে স্রেফ পাঁচ রান। এরপর উসমান খানকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইম আয়ুব। ২০ রান করা আয়ুব ফেরার পর পাওয়ার প্লেতেই উসমান খানও (১৫) ফেরেন ড্রেসিং রুমে।

 

 

বাহাতি ব্যাটার ফকর জামান দেখে শুনে খেলতে থাকে।

তাকে সঙ্গ দিতে থাকেন শাদাব খান। দলীয় ৭৯ রানে শাদাব ফিরলে ফকরের সঙ্গে জুটি গড়েন ইফতিখার আহমেদ। ফকর তুলে নেন ফিফটি। ৪৫ বলে ৬১ রান করে বেন সিয়ার্সের বলে আউট হন ফকর। ইফতিখারও ফেরেন ২২ রানে।
শেষ দিকে ইমাদ ২২ রানে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

 

 

এর আগে টস হেরে ব্যাট করে নেমে দুর্দান্ত শুরু পায় সফকারী নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৬ রান। টম ব্লান্ডেল ২৮ রানে ফিরলেও টিম রবিনসন ঝোড়ো ব্যাটিংয়ে থামেন ৫১ রানে। এছাড়া ফক্সক্রোফট ৩৪ আর শেষ দিকে ব্রেসওয়েলের ২৭ রান কিউইদের এনে দেয় ১৭৮ রানের লড়াকু সংগ্রহ। এই রান টপকে যেতে পারেনি পাকিস্তান।

 

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২৭ এপ্রিল এই ভেন্যুতেই হবে সিরিজের শেষ ম্যাচ।