NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

চীন ও যুক্তরাষ্ট্র হাতে হাত রেখে একটি সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে পারে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০২:১৬ এএম

চীন ও যুক্তরাষ্ট্র হাতে হাত রেখে একটি সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে পারে

 


যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং গত ২০ এপ্রিল এক অনুষ্ঠানে বলেন, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও জয়-জয় নীতির ভিত্তিতে, চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে বেইজিং আশা করে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সম্পর্ক উন্নয়নের আন্তরিকতা নিয়ে, দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়নের স্বার্থে চীনের সাথে কাজ করা। 

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সঠিকভাবে চীনকে জানা ও বুঝা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে চীন হস্তক্ষেপ করবে না, যুক্তরাষ্ট্রের নিবার্চনেও চীন হস্তক্ষেপ করবে না। চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়। প্রশ্ন হচ্ছে: যুক্তরাষ্ট্রও চীনের ব্যাপারে একই নীতি অনুসরণ করতে প্রস্তুত কি না? 

তিনি বলেন, দু’দেশের উচিত কার্যকরভাবে বিরোধ নিয়ন্ত্রণ করা, পারস্পরিক সহযোগিতা এগিয়ে নেওয়া, বড় দেশের দায়িত্ব গ্রহণ করা, এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়কে প্রমোট করা। 

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র হাতে হাত রেখে একটি সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে পারে। তিনি আশা করেন, মার্কিন যুবক-যুবতীরা দু’দেশের সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিতে কাজ করবে। সূত্র:
আকাশ-আলিম-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।