NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মুস্তাফিজ ফিরে এলে দুঃখ পাবে চেন্নাই


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৮ পিএম

মুস্তাফিজ ফিরে এলে দুঃখ পাবে চেন্নাই

চেন্নাই সুপার কিংসের হয়ে আর তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান। বিসিবি থেকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তাঁকে। এরপরই আইপিএল থেকে দেশে ফিরবেন মুস্তাফিজ।

মুস্তাফিজের বিদায়ে দুঃখ পাবেন বলে জানিয়েছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

আজ ঘরের মাঠ চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আইপিএলের মাঝপথে মুস্তাফিজের দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নে হাসি বলেন, 'তার (মুস্তাফিজ) স্লোয়ার বলটা অসাধারণ, এটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ে। যখন সে চলে যাবে, আমরা দুঃখ পাব। কিন্তু তার দেশ তাকে ডাকছে।
সে যত দিন থাকতে পারবে, তত দিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ খুশি।'

 

আজ লখনউ ম্যাচের পর আরো দুইটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকবেন মুস্তাফিজ। ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও ১ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলটি। চার জয়ের পিঠে তিন ম্যাচ হেরেছে চেন্নাই।

 

এক ম্যাচ ছাড়া সবগুলোতে একাদশে ছিলেন মুস্তাফিজ। এখন পর্যন্ত তাঁর শিকার ১১ উইকেট।