NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত : জাতিসংঘের বিশেষজ্ঞ


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০২:৩৪ পিএম

গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত : জাতিসংঘের বিশেষজ্ঞ

গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ শুরু থেকেই ‘স্বাস্থ্যের অধিকারের বিরুদ্ধে যুদ্ধ’ এবং ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্যব্যবস্থাকে ‘বিলুপ্ত’ করেছে। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ সোমবার এ কথা বলেছেন। জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার তলালেং মোফোকেং সেই সঙ্গে মানবাধিকারকে ‘ঐচ্ছিক’ হিসেবে বিবেচনা করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।

মোফোকেং জেনেভায় সাংবাদিকদের বলেন, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজায় যে যুদ্ধ চলছে, তার মাত্র কয়েক দিনে ‘চিকিৎসা অবকাঠামো অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’।

গাজায় ইসরায়েলি নিরলস বোমাবর্ষণের মধ্যে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা কয়েক মাস ধরে খুবই সীমিত চিকিৎসা সরবরাহের মধ্যে ভয়ানক পরিস্থিতিতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

মোফোকেং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত একজন স্বাধীন বিশেষজ্ঞ, যিনি জাতিসংঘের পক্ষে কথা বলেন না। তাঁর মতে, ‘এটি (যুদ্ধ) শুরু থেকেই স্বাস্থ্যের অধিকারের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। গাজার স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে এবং প্রতিটি স্তরে স্বাস্থ্যের অধিকার খর্ব করা হয়েছে।

 

এদিকে গাজায় ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিরোধিতা বাড়ছে। যুদ্ধ ঘনবসতিপূর্ণ অঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং দুর্ভিক্ষের সতর্কতাসহ একটি ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে।

ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় ৩৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।