NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চুপ জায়েদ খান?


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১০:৪৯ এএম

কেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চুপ জায়েদ খান?

গত ১৯ এপ্রিল হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন। পরদিন ভোর নাগাদ ঘোষনা করা হয়েছে ফলাফল। নতুন মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

মাত্র ১৬ ভোটের ব্যবধানে হেরে গেছেন দুই বছর আগে নানা কাঠখড় পুড়িয়ে সাধারণ সম্পাদক পদে আসীন হওয়ান অভিনেত্রী নিপুন আক্তার। ওই সময় তিনি তার প্রতিদ্বন্দী জায়েদ খানের সঙ্গে ভোটে হেরে গেলেও নানা অনিয়মের অভিযোগ তুলে আদালত অবধি যান। সেখানে তার পক্ষে রায়ও আসে। এ কারণেই তিনি টানা দুই বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তবে এবারের ভোটের আগে দৃশপট পাল্টে যায়। নিপুরের হাত ছেড়ে দেন ওই সময় সভাপতি পদে তার সঙ্গে যুক্ত হওয়া অভিনেতা ইলিয়াস কাঞ্জন। অনেকটা বাধ্য হয়ে সভাপতি প্রার্থী হিসেবে নিপুনের সঙ্গী হোন অভিনেতা মাহমুদ কলি।

তবে নির্বাচনের আগে সদস্য পদ বাতিল হয়ে যায় শেষ নির্বাচনে নিপুনের প্রতিদ্বন্দী আলোচিত অভিনেতা জায়েদ খানের।

হারান ভোটাধিকার। তাই প্রার্থী হওয়া তো দূরের কথা, ভোটও দিতে পারেননি জায়েদ। তবে ভোট দিতে না পারলেও যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই তার কাছের মানুষ। টানা দুই মেয়াদে যখন জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তখন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। সেই প্যানেল থেকে একাধিকবার নির্বাচন করেছেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ডিপজলও।
এমনকি নির্বাচিত অন্যান্য সদস্য জায়েদ খানের কাছের মানুষ হিসেবেই সবাই চেনেন। কিন্তু সদ্য শেষ হওয়া নির্বাচন ও নির্বাচিত কমিটি নিয়ে মুখে কুলুপ এটেছেন জায়েদ খান?

 

কারণ কী? কালের কন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল এই অভিনেতার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইনা। যা বলার সময় মতো বলব। পরে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাই।’

তিনি দাবি করেন শিল্পী সমিতি তার রক্তে মিশে আছে। সারাজীবনই থাকবে। একারণেই নতুন কমিটি শপথ গ্রহণের পরেই কথা বলতে চান তিনি। এসময় তিনি বলেন, ‘নতুন যারা এসেছেন তারা শপথ গ্রহণ করুক। কার্যালয়ে বসুক। তারপর এসব নিয়ে কথা বলব। আপাতত কিছু বলার নেই আমার।’