NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

রেকর্ড গড়া জয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

রেকর্ড গড়া জয়ে ভারতকে পেছনে ফেলল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আব্দুল্লাহ শফিকের বীরত্বে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে পাকিস্তান। বুধবার (২০ জুলাই) স্বাগতিকদের বিপক্ষে জয় থেকে পাকিস্তান তখন ছিল ১১ রানের দূরত্বে। তখনই  অঝোরে বৃষ্টি। তাতে অবশ্য পাকিস্তানের জয়টাই বিলম্বিত হয়েছে। বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত লঙ্কানদের ৪ উইকেটে হারাল বাবর আজমরা।

প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে ২১৮ রান করেছিল সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তুলে পাকিস্তানকে ৩৪২ রানের বড় লক্ষ্য দিয়েছিল করুণরাত্নের দল। এই রান তাড়া করেছেন বাবর আজমরা। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ও গল স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। লঙ্কানদের এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল স্বাগতিকরা।

এই জয়ে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিনে উঠে এসেছে পাকিস্তান। এতে ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাবর আজমের দল। পাকিস্তানের পেছনেই চারে রয়েছে ভারত। যেখানে ১২ ম্যাচ খেলে ৬ জয় ও ৪ হারে ৭৫ পয়েন্ট জমা করেছে ভারত। সেখানে চার ম্যাচ কম খেলেই চার জয় ও ২ হারে ৫৬ পয়েন্ট অর্জন করেছে বাবর আজমের পাকিস্তান।

 

পাঁচে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে নেমে গেছে শ্রীলংকা। শেষের বাকি তিনটি জায়গা আবার একই রয়েছে। অর্থাৎ সাত, আট এবং নয়ে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ। আর ১০ ম্যাচ খেলে একটি মাত্র জয় দিয়ে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে অবস্থান (৯ নম্বর) বাংলাদেশের।