NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভুয়া ভিডিও ভাইরাল, পুলিশের দ্বারস্থ আমির


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ১০:১৯ পিএম

ভুয়া ভিডিও ভাইরাল, পুলিশের দ্বারস্থ আমির

সম্প্রতি একের পর এক ডিপফেক প্রযুক্তির শিকার হচ্ছেন ভারতীয় অভিনয়শিল্পীরা। রাশ্মিকা মান্দানা থেকে ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাট, ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। তবে এবার সেই তালিকায় নাম উঠল বলিউড অভিনেতা আমির খানেরও!

অভিনেত্রীদের মতো অশালীন ভিডিও নয়, অন্য ধরনের ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে আমির খানের। আর সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশের দ্বারস্থ হতে হয়েছে অভিনেতাকে।

 

 

বুধবার (১৯ এপ্রিল) আমির খানের অফিসের পক্ষ থেকে পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়। জানা গেছে, আমির খানের মুখ ব্যবহার করে একটি রাজনৈতিক দলের প্রচারের ভিডিও তৈরি করা হয়েছে। ডিপফেক প্রযুক্তি ব্যবহার করেই আমিরের মুখ ওই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে  দেখা গেছে, আমির খান ‘জুমলা’র থেকে সতর্ক থাকতে বলছেন।

অভিনেতাকে বলতে শোনা যায়, ‘ভারত একটি গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই। ’

 

তবে আমিরের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।

আমির এর আগে ‘সত্যমেব জয়তে’ টক শো সঞ্চালনা করতেন। সেখানে দেশের সামাজিক সমস্যাকে তুলে ধরতেন তিনি। ফেক ভিডিওতে আমিরের যে ফুটেজ দেখা গেছে, তাঁর আবহসংগীত এবং আমিরের অংশটি অভিনেতার টক শোয়ের প্রচারের ক্লিপিং থেকে নেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাঁর কণ্ঠস্বরটি বদল করা হয়েছে।

 

আমিরের অফিস থেকে দাবি করা হয়েছে, অভিনেতার মুখ মর্ফ করে ভিডিও ব্যবহার করা হয়েছে।

তিনি এমন কোনও প্রচার ভিডিও শুট করেননি। আমির খানের অফিসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩৫ বছরের বলিউড ক্যারিয়ারে আমির খান কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। 

 

এদিকে আমিরের অফিস থেকে অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা) সহ একাধিক ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।