NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মুস্তাফিজকে নিয়ে আকাশ, 'বাংলাদেশ কেন এমন করে?'


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ১১:৪৯ পিএম

মুস্তাফিজকে নিয়ে আকাশ, 'বাংলাদেশ কেন এমন করে?'

আইপিএলের জন্য ১লা মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়টাতে এই বাঁহাতি পেসারকে পাবে না চেন্নাই সুপার কিংস। দলটির হয়ে প্রথমবার খেলতে গিয়ে দারুণ করছেন মুস্তাফিজ। পাঁচ ম্যাচ নিয়েছেন ১০ উইকেট।

 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মতে, বিশ্বকাপ সামনে রেখে ওয়ার্কলোড ও জিম্বাবুয়ে সিরিজের কথা বিবেচনা করে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হচ্ছে। অবশ্য মুস্তাফিজকে ফিরিয়ে আনা ইস্যুতে জালাল ইউনুসের অন্য একটি বক্তব্যে আলোচনার ঝড় তুলেছে। আইপিএলে খেললে এই পেসারের জন্য ভালো হতো কি না কয়দিন আগে সাংবাদিকদের এমন এক প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেন, 'মুস্তাফিজের এখন আইপিএলে খেলে শেখার কিছু নেই। তার শেখার সময় শেষ।

বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।'

 

বিসিবির এমন বক্তব্যে বিরক্ত ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলের এক আলোচনায় আকাশ বলেছেন, 'বাংলাদেশ বলেছে আইপিএলে খেলে কোন ফায়দা হবে না মুস্তাফিজের।

এখানে খেলে সে কি পাচ্ছে? তার ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে না। তারা ফিজকে ফেরত নিতে চায়। ডাকলে ডাকেন। বাংলাদেশ অনেকবার এমনটা করেছে। আমার মনে হয়, এমনটা না করলেই ভালো।
'

 

ভারতীয় খেলোয়াড়দের উদাহরণ টেনে আকাশ আরো যোগ করেন, 'বিশ্বকাপের অনেক সময় আছে। ভারতের খেলোয়াড়রাও যাবে। আমি একটু স্বার্থপর, তাও ভাবি বাংলাদেশ কেন এমন করে? যে ভালো করছে তাকে ভালো করতে দাও। পরের বছর অনেক বড় অকশন হবে। মুস্তাফিজ অনেক টাকা পাবে এবং আমরা চাই সে অনেক টাকা আয় করুক।'

মুস্তাফিজ দেশে ফিরে এলে চেন্নাইয়ের ক্ষতি হবে বলেও মনে করেন আকাশ, 'চেন্নাইয়ের হয়ে আর খেলতে পারবেন না মুস্তাফিজ। আর অল্প কিছু সময়ই আছে মুস্তাফিজের হাতে। বাংলাদেশ কেন এমন করে? খেলতে দাও না আমার ভাইকে। সে চলে গেলে চেন্নাইয়ের অল্প হলেও ক্ষতি হবে।'