NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কুয়াং চৌতে ১৩৫ তম ক্যান্টন মেলা শুরু


শিশির: প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ১০:২০ পিএম

কুয়াং চৌতে ১৩৫ তম ক্যান্টন মেলা শুরু

 

চীনের আমদানি ও রপ্তানি মেলা বা ১৩৫তম ক্যান্টন মেলা  ১৫ এপ্রিল চীনের কুয়াং তুং প্রদেশের কুয়াং চৌ শহরে শুরু হয়েছে। 

এবার ক্যান্টন মেলার প্রদর্শনী এলাকার আয়তন ১৫.৫ লাখ বর্গমিটার আর প্রদর্শন স্টলের সংখ্যা ৭৪ হাজার। ২৯ হাজার কোম্পানি এতে অংশগ্রহণ করছে এবং গত রোববার পর্যন্ত  মোট ২১৫টি দেশ ও অঞ্চলের ১ লাখ ৪৯ হাজার বিদেশি ক্রেতা মেলা পরিদর্শনের জন্য নিবন্ধন করেছেন। গত মেলার তুলনায় ক্রেতার সংখ্যা ১৭.৪ শতাংশ বেশি।

এবার ক্যান্টন মেলা ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন পর্যায়ে অনুষ্ঠিত হবে। তিন পর্যায়ের থিম হলো যথাক্রমে ‘উন্নত নির্মাণ’, ‘উচ্চমানের গৃহসজ্জা’, এবং ‘সুন্দর জীবন’। নতুন জ্বালানি চালিত গাড়ি ও স্মার্ট পরিবহন, শিল্প অটোমেশন ও স্মার্ট নির্মাণ এবং নতুন জ্বালানি, এ তিনটি প্রদর্শনীর আয়তন আগের চেয়ে বেড়েছে।

ধারনা করা হচ্ছে, এবার ক্যান্টন মেলায় মোট ১০ লাখের বেশি নতুন পণ্য  প্রদর্শন করা হবে। এর মধ্যে সবুজ ও নিম্ন-কার্বন পণ্য এবং চীনের মেধাস্বত্ব পণ্য যথাক্রমে ৪.৫ লাখ ও ২.৫ লাখ।

১৩ এপ্রিল পর্যন্ত এবার মেলায় নিবন্ধিত মার্কিন ক্রেতার সংখ্যা, মধ্যপ্রাচ্য অঞ্চলের ক্রেতা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সংশ্লিষ্ট দেশের ক্রেতার সংখ্যা গত মেলার তুলনায় যথাক্রমে ২১.৪ শতাংশ ২৪.৭ শতাংশ ও ৪৫.৯ শতাংশ বেশি।
সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।