NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সাবেক স্ত্রীর শেষকৃত্যে ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫২ এএম

সাবেক স্ত্রীর শেষকৃত্যে ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার (২০ জুলাই) নিউইয়র্কের সেন্ট ভিনসেন্ট ফেরার চার্চে অনুষ্ঠিত হয়েছে। স্ত্রী মেলানিয়াসহ সেখানে যোগ দেন ট্রাম্প। সাথে ছিলেন সন্তানরাও। খবর সিএনএনের।

সকলে ইভানা ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতিচারণ করেন। শোকবার্তায় সাবেক স্ত্রীকে নিয়ে কথা বলেন ট্রাম্পও। এছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায় হাইপ্রোফাইল রাজনীতিবিদ, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের।

নিউইয়র্ক সিটি অফিসের চিফ মেডিক্যাল পরীক্ষকের মতে, ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব ইভানা ট্রাম্প গেল ১৪ জুলাই তার নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টে ৭৩ বছর বয়সে দুর্ঘটনার ফলে মারা যান। এদিকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ইভানা ট্রাম্পকে তার অ্যাপার্টমেন্টের ভেতরে সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

আশির দশকে ইভানা ছিলেন যুক্তরাষ্ট্রের স্টাইল আইকন। ১৯৭৭ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের ঘরে ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক নামের তিন সন্তান রয়েছে।