NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভাইজানের ভিডিও বার্তা


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ০৬:৫৮ পিএম

ভাইজানের ভিডিও বার্তা

এবারের বাংলা নতুন বছরের প্রথমদিনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে শোবিজে। ১৪ এপ্রিল সকালে বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটে।

জানা গেছে, দুই অজ্ঞাত ব্যক্তি এ গুলি চালায়। এ নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। ঘটনার পর প্রথমবার ভিডিও প্রকাশ করলেন ভাইজান। তবে এ ভিডিও বার্তা তার বাড়ির সামনের গোলাগুলি সম্পর্কিত নয়।

 

সালমানের ফিটনেস সংক্রান্ত যন্ত্রপাতি কোথায় পাওয়া যাবে তা নিয়ে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। নিজের ফিটনেস ব্র্যান্ডকে প্রচার করতেই ইনস্টাগ্রাম ভিডিও করেন সালমান। যদিও সেখানে নিজেদের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ভাইজানের ভক্তরা।

ভাইজানের ভিডিও বার্তা

 

এক ভক্ত লিখেছেন, ‘ইয়ে হ্যায় হামারে ভাইজান, ইনকো তুম আপনি ছোটি-মোটি হরকতও সে ডরা নেহি সকতে। জো তুমারে লিয়ে টপ হ্যায় ও ভাইজান কা বাস ওয়ার্মআপ হ্যায়।’

যদিও হামলার পর আজ (১৫ এপ্রিল সকালে ভাইজানের বাবা সেলিম খান প্রতিদিনের মতোই প্রাতর্ভ্রমণে বেড়িয়েছিলেন। খুনের হুমকির পর থেকে বহুদিন ধরেই বুলেট প্রুফ গাড়ি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

 

 

এ ঘটনার পর সালমানের সঙ্গে দেখা করতে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে বিজেপি নেতা বাবা সিদ্দিকী, এমএনএস প্রধান রাজ ঠাকরে, সালমানের ভাই আরবাজ খান ও সোহেল খান, তার ভাগ্নে আরহান খান এবং ঘনিষ্ঠ বন্ধু রাহুল কানাল। আর এই আবহেই নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’র প্রচারে নামলেন সালমান খান।