NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রোহিতদের বিপক্ষে মুস্তাফিজের জায়গায় পাথিরানাকে ভাবছেন অশ্বিন


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:০২ পিএম

রোহিতদের বিপক্ষে মুস্তাফিজের জায়গায় পাথিরানাকে ভাবছেন অশ্বিন

ওয়ানখেড়ে স্টেডিয়ামে ‘এল ক্লাসিকোতে’ রূপ নেওয়া ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। মাঠের ধরণ ও উইকেট বিবেচনায় এই ম্যাচে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে খেলানো ঝুঁকি মনে করছেন রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় স্পিনার অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে চেন্নাই-মুম্বাই ম্যাচ নিয়ে আলোচনায় হাজির হন। সেখানে সঙ্গে ছিলেন তামিল ধারাভাষ্যকার নানি সত্যনারায়ানান।

যেখানে ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত ওয়াংখেড়েতে মুস্তাফিজ থেকে শ্রীলঙ্কার পেসার মাহিশা পাথিরানাকে কার্যকরী মনে করেন অশ্বিন।

 

অশ্বিন বলেন, ‘পাথিরানা যদি ফিট থাকে তাহলে ওয়ানখেড়েতে আমি ওকে খেলাব, মুস্তাফিজ স্লোয়ারের ওপর বেশী নির্ভরশীল। মুম্বাইয়ের মাঠে এটা তাকে বিপদে ফেলতে পারে। তাই আমি পাথারানাকে খেলাতে চাই ফিজের জায়গায়, তবে পাথিরানা ফিট কিনা সেটা আমি নিশ্চিত নই।

 

যদিও আরেক প্রশ্নের উত্তরে নানি জানান, তার বিশ্বাস এই ম্যাচে চেন্নাইয়ের তুরুপের তাস হবেন মুস্তাফিজ। শুরুতে মুম্বাই ওপেনার রোহিত শর্মাকে ফেরানোর দায়িত্ব মুস্তাফিজকেই নিতে হবে বলে মনে করেন নানি। এ ছাড়া রবীন্দ্র জাদেজাও রোহিতকে শিকার করতে পারেন বলে ধারণা তার।

নানি বলেন, 'মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ে কার্যকরী খেলোয়াড় হবেন।

চেন্নাইয়ের জন্য রোহিত শর্মার উইকেটটা গুরুত্বপূর্ণ হবে। এলডব্লিউতে রোহিতকে আউট করা মুস্তাফিজের উচিত হবে তাকে নিজের শিকার বানানো। জাদেজাও নিতে পারে, গত বছর রোহিতকে সে আউট করে।'

 

এবারের আইপিএলে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। চলতি আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের এই বোলার।

মুস্তাফিজের চেয়ে এগিয়ে কেবল রাজস্থান রয়্যালসের যুযবেন্দ্র চাহাল ও মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রিত বুমরাহ।