NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রয়োজন হলে আইএমএফ থেকে আর্থিক সহায়তা নেব : অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৭ এএম

প্রয়োজন হলে আইএমএফ থেকে আর্থিক সহায়তা নেব : অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেয়ার প্রয়োজন হলে নেব। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো কথা হয়নি। দেশের স্বার্থে কোনো ঋণ নেয়া হলে সেটা সবাই জানতে পারবেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় সফররত আইএমএফ-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে অফিস থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন অর্থমন্ত্রী।

আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিশনপ্রধান রাহুল আনন্দ। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে, সিনিয়র ইকোনমিস্ট মিজ এস্টেলি লিউ, মিজ ঋতু বসু, অর্থনীতিবিদ এমানুয়েল কিটসিওস এবং অর্থনীতি বিশ্লেষক সাইফুল ইসলাম।

আইএমএফ-এর সঙ্গে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা কোনো মিটিং ছিল না। সৌজন্য সাক্ষাৎ ছিল। তাদের পুরো টিম এখন বাংলাদেশে অবস্থান করছেন। আপনারা তাদের সঙ্গে কথা বলুন। তারাই বিস্তারিত জানাবেন।

জানা গেছে, সফররত আইএমএফ-এর উচ্চ পর্যায়ের এই টিম সরকারে বিভিন্ন পর্যায় বিশেষ করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় তারা দেশের অর্থনৈতিক সার্বিক অবস্থা সম্পর্কে বিশেষ করে তাদের দেয়া ঋণ সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না তা নিশ্চিত হবেন এবং বাংলাদেশকে কোনো নতুন ঋণ দেয়া হবে কি না- সে সম্পর্কে প্রাথমিক সিদ্ধান্ত নেবেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে একটি স্টেটমেন্ট দেবেন। তখনই এই টিমের সফর-সংক্রান্ত বিস্তারিত জানা যাবে বলে সূত্র জানিয়েছে।

পরে অর্থমন্ত্রীকে সরকারের কৃচ্ছতা সাধন নীতিমালা সম্পর্কে প্রশ্ন করা হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয় কমানো যেটাকে আপনারা কৃচ্ছতা সাধন বলেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীসহ সবাই কথা বলছেন। এরই অংশ হিসেবে সরকারের অপ্রয়োজনীয় ও কম গুরুত্বপূর্ণ প্রকল্প সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব প্রকল্প একেবারে বাদ দেয়া হচ্ছে না। বর্তমান অবস্থার পরিবর্তন হলেই প্রকল্পগুলোর কাজ শুরু হবে।

পরিকল্পনামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘তিনি বলেছেন আইএমএফ-এর আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে।’ এ অবস্থায় অর্থমন্ত্রীর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সেটার প্রয়োজন তো রয়েছেই। তাদের সহায়তায় আমরা রাজস্বখাতের বিভিন্ন সংস্কার করছি।

আইএমএফ-এর কাছ থেকে নতুন কোনো আর্থিক সহায়তা নেয়া হচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তাদের কাছ থেকে আর্থিক সহায়তা তো নেয়া হচ্ছে। যদি নতুন কোনো সহায়তা নেয়া হয় সেটা আপনারা সবাই জানবেন।