NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সৌদি সুপার কাপ নেইমারের আল হিলালের


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৪, ১২:৩৬ এএম

সৌদি সুপার কাপ নেইমারের আল হিলালের

করিম বেনজিমার আল ইত্তিহাদকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে নেইমারের আল হিলাল। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসবে মাতোয়ারা হয় আল হিলাল। 
ইত্তিহাদের হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজিমা খেললেও তেমন কিছু করে দেখাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। অন্যদিকে চোটের জন্য আল হিলালের হয়ে ফাইনালটা খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ।

তবে সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসব করেছেন নেইমার। 
সেমিফাইনালে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে বিদায় করার তিন দিন পর আল ইত্তিহাদকে হারিয়ে সুপার কাপ ঘরে তুলল আল হিলাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াদের ক্লাবটির জয়ের সংখ্যা উন্নীত হয়েছে এখন ৩৪-এ। শীর্ষ প্রতিযোগিতার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টানা জয়ের বিশ্বরেকর্ড আগেই গড়েছিল তারা।
আল ইত্তিহাদকে সৌদি সুপার কাপের ফাইনালে হারিয়ের সংখ্যাটা আরো সমৃদ্ধ করল আল হিলাল।
মৌসুমে চতুর্থ শিরোপার স্বপ্নে প্রথম লক্ষ্য পূরণ হলো হিলালের। সৌদি প্রো লিগের শিরোপা জয়টাও তাদের জন্য এখন শুধু সময়ের ব্যাপার। ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে লিগে সাত ম্যাচ বাকি থাকতে তারা এগিয়ে আছে ১২ পয়েন্ট।
সৌদি কিংস কাপ এবং এশিয়ার চ্যাম্পিয়নস লিগেও ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। 
নেইমার মাঠের খেলায় না থাকলেও আল হিলালের জয়ের অন্যতম রূপকার আরেক ব্রাজিলিয়ান ম্যালকাম। দলের বড় জয়ে জোড়া গোল ম্যালকমের। একবার করে লক্ষ্যভেদ করেছেন সালেম আল দাউসারি এবং নাসের আল দাওসারি। আল ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেছেন আবদেররাজ্জাক হামাদাল্লাহ।
তবে একটি পেনাল্টিও মিস করেছেন মরক্কোর এই ফরোয়ার্ড। 
জোড়া গোলে আল হিলালকে শিরোপা জিতিয়ে স্বভাবত উচ্ছ্বসিত ম্যালকম, ‘ম্যাচটা কঠিন ছিল। জোড়া গোল করতে পেরে আমি খুশি। আমরা আনন্দিত মৌসুমের প্রথম শিরোপা জিততে পেরে। তবে অবশ্যই আমাদের লক্ষ্য আরো অনেক ট্রফি জেতা।’