NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০২:১১ এএম

>
জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে সদ্য পদোন্নতি পাওয়া প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ শ্রদ্ধা জানিয়েছেন।

বুধবার (২০ জুলাই) টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এরপর প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম (সদর সার্কেল), টুঙ্গিপাড়া নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।