NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বিয়ের অনুষ্ঠানে অতিথির উল্লাস করে ছোড়া গুলিতে কনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৫২ এএম

>
বিয়ের অনুষ্ঠানে অতিথির উল্লাস করে ছোড়া গুলিতে কনের মৃত্যু

মর্মান্তিক এক ঘটনায় বিয়ের অনুষ্ঠান উদযাপনে অতিথির ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন এক কনে। অতিথির উল্লাসের সময় ছোড়া বিপথগামী একটি গুলিতে আচমকা বিদ্ধ হয়ে কনের প্রাণহানির এই ঘটনা ঘটেছে ইরানে।

মার্কিন দৈনিক নিউইয়র্ক পোস্ট বলছে, নিজের বিয়ের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো কনের নাম মাহভাশ লেঘাই (২৪)। বিয়েতে আসা বর পক্ষের একজন অতিথি উৎসবের জানান দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। ইরানি আইনে বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য গুলি ছোড়ার প্রথা অবৈধ হলেও সেখানে তা মানা হয়নি।

 

কিন্তু উৎসবের এই আয়োজনে ভয়ঙ্কর ভুল হয়ে যায়। ওই অতিথির ছোড়া একটি বিপথগামী গুলি কনে মাহভাশের মাথার খুলি ভেদ করে বেরিয়ে আরও দু’জনের শরীরে আঘাত হানে। পরে সঙ্গে সঙ্গে ২৪ বছর বয়সী কনে মাহভাশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে অন্য দু’জন আহত অতিথি বেঁচে গেছেন।

dhakapost
নিজের বিয়ের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানো কনের নাম মাহভাশ লেঘাই 

দেশটির পুলিশের মুখপাত্র কর্নেল মেহেদি জোকার বলেছেন, ‘আমাদের কাছে ফিরুজাবাদ শহরের একটি বিয়ের হলে গুলি চালানোর জরুরি ফোন কল এসেছিল। পরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়।’

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছোড়া ব্যক্তিকে শনাক্ত করে। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি বরের চাচাতো ভাই। তারা বলেছেন, ওই ব্যক্তি অস্ত্র নিয়ন্ত্রণে দক্ষ ছিলেন না। ফিরুজাবাদ পুলিশের কর্মকর্তারা বলেছেন, ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে লাইসেন্সবিহীন শিকারী রাইফেলসহ পালিয়ে যান। কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পর তাকে গ্রেপ্তার করা হয়।

 

নিউইয়র্ক পোস্ট বলছে, মাহভাশ লেঘাই সম্প্রতি মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছিলেন। তিনি একজন সমাজকর্মী ছিলেন। মাদকাসক্তদের আসক্তি দূর করতে সহায়তা করতেন তিনি। মেয়ের ইচ্ছা অনুযায়ী, মাহভাশের বাবা-মা তার শরীরের বিভিন্ন অঙ্গ তিনজনকে দান করেছেন।