NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ধৈর্যের পরীক্ষা না নেওয়ার হুমকি আফ্রিদির


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ১০:০৮ পিএম

ধৈর্যের পরীক্ষা না নেওয়ার হুমকি আফ্রিদির

মাত্র এক সিরিজ পরই অধিনায়কত্ব হারাতে হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। বাবর আজমের কাছে আফ্রিদি নেতৃত্ব হারানোর পর গত কয়েক দিনে বেশ নাটকীয়তা দেখা গেছে পাকিস্তান ক্রিকেটে।

অধিনায়ক ঘোষণার বিবৃতিতে আফ্রিদির মনগড়া কথা বসিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে পিসিবির বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই ঘটনা সামাল দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

দুই দিন না পেরোতেই পরিস্থিতি আবার উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদির এক ভিডিও পোস্টে।

 

২৯ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপে একটি সিংহের ছবি ও নেপথ্যে কিছু কথা শোনা যায়। সেই কথাগুলো এ রকম, ‘কখনো আমাকে এমন পরিস্থিতিতে দাঁড় করিও না, যেখান থেকে আমাকে নিষ্ঠুর ও নির্মম হতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নিও না।

কারণ আমি তোমার দেখা সবচেয়ে সহৃদয় ও অমায়িক মানুষ হতে পারি, কিন্তু একবার আমার সীমা অতিক্রম করে গেলে, আমাকে এমন কিছু করতে দেখবে যেটা করতে পারি বলে কেউ ভাবতেও পারে না।’

 

ক্রিকেট নিয়ে আফ্রিদি কোনো কথা উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে, অধিনায়কত্ব ইস্যুতে পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা এখনো কাটেনি। পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে, সহজে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা কঠিন।