NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঈদের দুই সিনেমা পেল সেন্সর ছাড়পত্র


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:০৭ পিএম

ঈদের দুই সিনেমা পেল সেন্সর ছাড়পত্র

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে একগুচ্ছ সিনেমা। এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। সঙ্গে আছে সেন্সর ছাড়পত্র নেওয়ার তোড়জোড়ও। সেই মিছিলে যোগ দিল ‘কাজল রেখা’ ও ‘লিপস্টিক’।

যদিও কয়েক দিন ধরে অনেকেই বলাবলি করছিল সেন্সর না পাওয়ায় পিছিয়ে আসতে পারে দুটি সিনেমা। তবে সেসব কথাকে পাত্তা না দিয়ে সেন্সর পেয়ে গেল সিনেমা দুটি। এখন আর এই দুটি সিনেমা মুক্তিতে কোনো বাধা নেই।

 

দুটি সিনেমা সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু।

 

‘কাজল রেখা’ সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, “কারা কেন এমন গুজব ছড়াল সে বিষয় আমার জানা নেই। শুধু বলব, বিষয়গুলো মিথ্যা। ঈদে না এলে আমরা নিজেরই আনুষ্ঠানিকভাবে জানাতাম। এখন অফিশিয়ালি জানাচ্ছি, ‘কাজল রেখা’ আনকাট সেন্সর পেয়েছে এবং আমরা ঈদেই আসছি।

 

ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।

সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।

 

অন্যদিকে ‘লিপস্টিক’ সিনেমার নায়ক আদর আজাদ তাঁর সিনেমার সেন্সর ছাড়পত্র ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আজ ‘লিপস্টিক’-এর সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের ‘লিপস্টিক’ ঈদেই মুক্তি পাচ্ছে।”

রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা ‘লিপস্টিক’। সিনেমাটির গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠাকিতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যায়। এর পরই শুরু হয় অন্য এক জীবন। এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তাঁর নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ।

 কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।