NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

নায়ক-নায়িকা নয়, পোস্টারে উঠে এলো পাখির অবয়ব


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ১২:১৪ এএম

নায়ক-নায়িকা নয়, পোস্টারে উঠে এলো পাখির অবয়ব

ঈদে মুক্তি পাচ্ছে মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমাটি। ময়মনসিংহ গীতিকার অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তি ঘিরে চলছে জোর প্রচারণা। এবার এলো সিনেমাটির পোস্টার।

আজ সকালে প্রকাশ করা হয় পোস্টারটি। পোস্টারটি দেখে অনেকেই চমকে গেছেন। একটা পাখির ছবি দিয়ে তৈরি হয়েছে পোস্টারটি। নেই কোনো নায়ক-নায়িকা বা অভিনয়শিল্পীর ছবি।
পুরো পোস্টারের মূল বিষয় হিসেবেই আছে পাখি।

 

পোস্টারে দেখা যাচ্ছে, ‘একটি বৃত্তাকার জায়গায় ডালে বসে আছে একটি পাখি।’ শুধু এটুকুই। সাধারণ এই পোস্টারটি যেন গ্রামবাংলা, প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য এবং বাঙালিয়ানাকে ধারণ করেছে।

 

পোস্টারটি নিয়ে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বললেন, ‘এটার নাম সুখপাখি। মানে যে পাখি পোষ মানানো হয়। পাখিটি কাজল রেখা সিনেমার একটি বড় চরিত্র। সিনেমায় যে পাখি মানুষের নিয়তি বলে দেয়। আর সে যা বলে দেয় তাই ঘটে।

মানে পাখিটি ভবিষ্যৎ বলে দেয় মানুষের। সিনেমাটি তার চরিত্রটি দর্শকদের মুগ্ধ করব। আমরা তাই অফিশিয়াল পোস্টারে পাখিকে ঘিরেই করেছি।’

 

পোস্টারটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই বলছেন, বেশির ভাগ সময় দেশের সিনেমাসংশ্লিষ্টরা বলিউড ও দক্ষিণী সিনেমার অনুসরণ করে। সেখানে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের শৈল্পিক এ পোস্টার নির্বাচনও প্রশংসার দাবিদার।

বলে রাখা ভালো, ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।

সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।