NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সৎ সবাই, তবে সিয়াম ও রোশান কেমন, জানালেন পরীমনি


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৫:১৬ পিএম

সৎ সবাই, তবে সিয়াম ও রোশান কেমন, জানালেন পরীমনি

ঢাকার চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। তবে ঢাকার চলচ্চিত্রের অভিনয় ছাপিয়ে তিনি এখন কাজ শুরু করেছেন পশ্চিমবঙ্গের ছবিতেও। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হতে যাচ্ছে তার। দুদিন আগেই প্রকাশ হয়েছে পরীমণির লাবণ্য চরিত্রের প্রথম লুক।

সিনেমাটির শুটিং করতে এখন কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানেই কিছু বিষয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

 

প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নায়িকা বলেছেন, ‘প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো। নিজের যেই চরিত্রটা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, সেই চরিত্রটাকে দেখা।

এক্সাইটেড! সিনেমার শুধু লাবণ্য চরিত্রটা নিয়ে বলা যাবে, বাকি কিছুই বলা যাবে না। গল্পটা একটা থ্রিল। এটা একটু থ্রিলই থাকুক। চরিত্রটা লোভনীয় বলেই করেছি।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। লিখেছিলেন, ‘সৎ, ভদ্র, বিনয়ী, স্পষ্টবাদী, বর্তমান সময়ের অর্থ।’ এই বিশেষণগুলো ঢালিউডে কাকে কাকে দিতে চাইবেন? প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘সবাই সৎ, ভদ্র রোশান, বিনয়ী সিয়াম, স্পষ্টবাদী আমি।’

সাক্ষাৎকারে বিনোদন–জগতে নিজের পদচারণে নিয়ে বলতে গিয়ে পরীমণি বলেন, ‘আসলে আমার পথপ্রদর্শক কেউ ছিল না। সে কারণে জায়গাটা আমার জন্য অনেক বন্ধুর।

সেই উঁচু–নিচু পথ দিয়েই আমি এখানে দাঁড়িয়ে।’