NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রাফিয়া সুলতানা বদলে তাসনিয়া ফারিণ, নাম বদলের কারণ কী


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০৯:১৮ পিএম

রাফিয়া সুলতানা বদলে তাসনিয়া ফারিণ, নাম বদলের কারণ কী

গেল শুক্রবার তাসনিয়া ফারিণের হাতে উঠেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কলকাতায় অন্যান্য বিজয়ীর সঙ্গে তাঁর হাতেও তুলে দেওয়া হয় এটি। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ।

বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন তাঁর ভালো লাগার কথা।

 

পুরস্কার নিতে কলকাতায় গেলেও এখনো সেখানেই রয়েছেন এই অভিনেত্রী। সেখান থেকে আজ দুপুরে একটা ভিডিও পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে।

এক মিনিট এক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন উবারচালকের সঙ্গে কথা বলছেন ফারিণ।

জানতে চাইছেন তাঁর মেয়ের নাম কী? উবারচালক জানাচ্ছেন ‘তাসনিয়া ফারিণ’।

 

তাঁদের আলাপে জানা যায়, উবারচালকের ক্লাস থ্রিতে পড়ুয়া মেয়েটির বয়স সাড়ে আট বছর। শুরুতে তার নাম রাখা হয় রাফিয়া সুলতানা। বাবার নাম রাকিবের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়।

এই নামেই বড় হতে থাকে মেয়ে। কিন্তু পরে তাসনিয়া ফারিণের ভক্ত হয়ে যান বাবা রাকিব। তাঁর অভিনীত সব নাটক দেখেন নিয়মিত।

 

জানায়, এ কারণে মেয়েটির নাম বদলে তাসনিয়া ফারিণ রাখেন তিনি। কথা প্রসঙ্গে উবারচালক রাকিব জানান, অপূর্বর সঙ্গে ফারিণের অভিনয় সবচেয়ে ভালো লাগে তাঁর।

 

ফিল্মফেয়ার পুরস্কারের পরে ভক্তের কাছ থেকে এমন পুরস্কার পেয়ে আপ্লুত ফারিণ। ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘থ্যাংক ইউ ফর অলওয়েস লাভিং মি!’

ভিডিওর সূত্র ধরে কালের কণ্ঠ’র কথা হয় ফারিণের সঙ্গে। তিনি বলেন, ‘আমি কলকাতায় এসে যে হোটেলে উঠেছি সেখান থেকে বাইরে যাওয়ার সময় আজ তাকে পাই। ওনার গাড়িতে করেই আজ সারা দিন ঘুরছি। ওনার মেয়ের নাম বদলের ঘটনা শুনে ভালো লাগছে। এসব ঘটনা ভালো কাজের আগ্রহ বাড়িয়ে দেয়।’