NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ঘুরে দাঁড়িয়ে লিভারপুলের দারুণ জয়


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০১:১৮ এএম

ঘুরে দাঁড়িয়ে লিভারপুলের দারুণ জয়

শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল লিভারপুল। তবে উজ্জীবিত ফুটবল খেলে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে অলরেডরা।

২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট লিভারপুলের।

এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৬৪, আছে দুইয়ে। আর ৬৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। আজ রাতে আর্সেনাল ও সিটির লড়াইয়ে গানাররা জিতলে উঠে যাবে শীর্ষে। অন্য ফল হলে লিভারপুল আগের জায়গাতেই থাকবে।

 

ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। দ্বিতীয় মিনিটে ড্যানি ওয়েলব্যাকের গোল এগিয়ে দেয় ব্রাইটনকে। প্রথমার্ধেই অবশ্য সমতায় ফেরে লিভারপুল। ২৭ মিনিটে গোল করেন লুইস দিয়াস।

 

এরপরেই আক্রমণে ঝড়ে তুলে লিভারপুলের ফরোয়ার্ডরা। একের পর আক্রমণে কোণঠাসা করে রাখে প্রতিপক্ষের রক্ষণকে। সুবাদে ৬৫ মিনিটে মোহামেদ সালাহ খুঁজে নেন জাল। সঙ্গে নিশ্চিত হয়ে যায় জয়।