NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সুয়ারেসের গোলে ড্র মেসিহীন মায়ামির


খবর   প্রকাশিত:  ৩১ মার্চ, ২০২৪, ০৬:৪৫ পিএম

সুয়ারেসের গোলে ড্র মেসিহীন মায়ামির

আবার গোল লুই সুয়ারেসের। ইন্টার মায়ামি জার্সিতে মৌসুমে পঞ্চম গোলটি পেলেন উরুগুইয়ে ফরোয়ার্ড। সুয়ারেসের গোলের পরও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। এগিয়ে গিয়েও নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডেভিড বেকহ্যামের দল।

 
চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচেও খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁকে ছাড়া মাঠে বড্ড বিবর্ণ ইন্টার মায়ামি। মেসিকে ছাড়া মেজর লিগ সকারে চার ম্যাচ খেলে দুটিতে হেরে জিতেছে একটি, অন্যটি ড্র।

 

ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে খেলার চতুর্দশ মিনিটে ইন্টার ময়ামিকে এগিয়ে নেন লিভারপুল ও বার্সেলোনার সাবেক তারকা সুয়ারেস।

মায়ামির তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশা অবশ্য দ্রুতই মিলিয়েও যায়। খেলার ৩৪ মিনিটে নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে সমতা ফেরান কোস্টা রিকার তারকা আলনসো মার্তিনেজ। এরপর আর কোনো দলই পারেনি গোল করতে।

 

আগের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছিল ইন্টার মায়ামি।

এবার সুয়ারেসের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। এ ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে ডেভিড বেকহ্যামের দল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি অর্জন করে শীর্ষে থাকা সিনসিনাটি ম্যাচও খেলেছে একটি কম। সাত ম্যাচ খেলে মায়ামির অর্জন ১১ পয়েন্ট আর ছয় ম্যাচ থেকে সিনসিনাটির সংগ্রহ ১২।

 

আগামী মঙ্গলবার মেক্সিকান ক্লাব মনটেরির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলবে মায়ামি।

ওই গুরুত্বপূর্ণ ম্যাচে কি খেলবেন লিওনেল মেসি? ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও এক ম্যাচের জন্য মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না কোচ জেরার্দো তাতা মার্তিনো।