NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশের পরিকল্পনা, ‘চেষ্টা করেছি কিন্তু অল্পের জন্য হয়নি’


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ১১:৩২ পিএম

বাংলাদেশের পরিকল্পনা, ‘চেষ্টা করেছি কিন্তু অল্পের জন্য হয়নি’

অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশের মেয়েরা। দুই দলের শক্তিমত্তার পার্থক্য দেখা গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কোনো ম্যাচে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ দল। সবগুলো ম্যাচে অল আউট হয় ১০০ রানের নিচে।

এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। আগামীকাল শুরু হবে এই সিরিজ। তার আগে বাংলাদেশ অধিনায়ক জানালেন, হারলেও ভালো ক্রিকেট খেলতে চান তাঁরা।

 

আজ মিরপুরে এক প্রশ্নের জবাবে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘যেসব ভুল আমরা ওয়ানডে সিরিজে করেছি, সেগুলো অবশ্যই করতে চাইব না।

যেহেতু পুরোপুরি ভিন্ন সংস্করণের খেলা, ভালো ক্রিকেটটা খেলতে চাইব। ওয়ানডেতে আলাদাভাবে কেউই পারফরম করতে পারিনি, সে জিনিসটা যেন আবার না হয়। হারা জেতা থাকবেই, অন্তত ভালো ক্রিকেট যেন খেলতে পারি, দিনশেষে আমরা যেন বলতে পারি, আমরা চেষ্টা করেছি; কিন্তু অল্পের জন্য হয়নি।’

 

ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশ দলের লক্ষ্য হারানো আত্মবিশ্বাস ফেরানো।

নিগার বলেন, ‘দশা কী হবে সেটা বলতে পারছি না। আমার এ মুহূর্তে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো দলের আত্মবিশ্বাস ফেরানো। কারণ এ দলটাই ভালো খেলে আসছিল। সবাই একটু হঠাৎ ব্যাকফুটে চলে গেছে। এখন এটা আমাদের দায়িত্ব বাইরে থেকে কেউ এসে আমাদের তুলে ধরবে না, এটা আমাদের দায়িত্ব কিভাবে ফেরানো যায়।