NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রাশিয়ার ২৬ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০৩:৫৫ এএম

রাশিয়ার ২৬ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সেনার দাবি- তারা ২৬টি রুশ ড্রোন ধ্বংস করেছে। ওডেসা, খারকিভ, নিপ্রোপেট্রোভস্ক, ঝাপোরিজিয়া অঞ্চলে এই হামলা চালায় রাশিয়া। ঝাপোরিঝিয়ার গভর্নর জানিয়েছেন, ড্রোন হামলায় দুই নারী আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে।

ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান জানিয়েছেন, ২৮ মার্চ রাতে রাশিয়া ইউক্রেনের ওপর মিসাইল হামলা করে। তারা কৃষ্ণসাগর থেকে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে।

 

১০ হাজার গোলা দেবে জার্মানি

ইউক্রেনের সেনাকে ১০ হাজার কামানের গোলা দেবে জার্মানি। মেজর জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রয়েডিং ডয়চে ভেলেকে বলেছেন, তিনটি পর্যায়ে ইউক্রেনের হাতে এই গোলা তুলে দেওয়া হবে।

প্রথম পর্যায়ে তাদের  ১০ হাজার গোলা তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে এক লাখ ৮০ হাজার গুলি চেকোস্লোভাকিয়ার মাধ্যমে ইউক্রেনকে দেওয়া হবে। পরে বছরের শেষদিকে এক লাখ গোলাবারুদ ইউক্রেনকে দেওয়া হবে।

 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা দুই দিনের সফরে ভারতে এসেছেন।

শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিনি ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও কথা বলবেন। রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন কুলেবা। গত সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।

 

ন্যাটোভুক্ত দেশকে আক্রমণ নয় : পুতিন

রাশিার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘পোল্যান্ড, চেক প্রজাতন্ত্রসহ কোনো ন্যাটোভুক্ত দেশকে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই।

 তবে তারা যদি ইউক্রেনকে এফ-১৬ বিমান দেয়, তাহলে  রাশিয়া তা ধ্বংস করে দেবে।’ পুতিন বলেছেন, ‘ওরা এফ-১৬ পাবে বলে পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু এফ-১৬ পেলেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলাবে না।’