NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

জায়েদ খান বললেন, ‘বিগ ধামাকা আসছে…’


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ০২:৪৮ পিএম

জায়েদ খান বললেন, ‘বিগ ধামাকা আসছে…’

আসন্ন ঈদের সিনেমা, নতুন গান আর নাটক নিয়ে সরগরম বিনোদন মাধ্যম। আজ অবশ্য সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি ব্যস্ত ছিল চলচ্চিত্র তারকা শাকিব খানের জন্মদিন নিয়ে। এর মধ্যেই আজ ২৮ মার্চ সন্ধ্যায় আরেক ধামাকা নিয়ে হাজির হলেন আলোচিত নায়ক জায়েদ খান। ‘লাভেরিয়া’, ‘চ্যালেঞ্জ-২’, ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’ খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে নতুন ধামাকা নিয়ে আসছেন এই অভিনেতা।

 

ফেসবুক পোস্টে লেখেন, ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার।’ হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, বিগঅ্যানাউসমেন্ট, স্টে টিউন, লোডিং। একই ছবি ও পোস্ট দিতে দেখা যায় পূজাকেও।

বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় জায়েদ খানের সঙ্গে।

তবে এ বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেতা। শুধু জানালেন ছবিতে জায়েদ খান ও কলকাতার অভিনেত্রী পূজা ব্যানার্জি একত্রে আসতে যাচ্ছেন। জায়েদ খান সিনেমার বিষয়ে বললেও সিনেমার নাম ও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই বলতে চান না।

 

তিনি কালের কণ্ঠকে বলেন, “আমাদের সব কিছু চূড়ান্ত হয়ে গেছে।

বড় একটা প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এখনই কিছু বলব না। আপাতত আমার ঈদের সিনেমা ‘সোনার চর’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। সেটাই করতে চাই।”

 

বলে রাখা ভালো, এর আগে জায়েদ খান কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

সেই ছবির কিছুদিন শুটিংয়ের পর প্রযোজক নায়িকার জটিলতা তৈরি হয়। ফলে ছবিটির শুটিং আটকে যায়। এখনো সেটি শেষ হয়নি।

 

এদিকে কলকাতার চলচ্চিত্র ছাড়াও পূজা মুম্বাইয়ে কাজ করেছেন। এ ছাড়া তিনি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এ ছাড়াও তেলুগু, বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন।