NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আবার ইঙ্গিতপূর্ণ পোস্ট পরীর, এবার ঘায়েল কে?


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৪, ০৩:৩৬ পিএম

আবার ইঙ্গিতপূর্ণ পোস্ট পরীর, এবার ঘায়েল কে?

কয়েক দিন ধরেই চলছে বিষয়টি। দুই নায়িকা একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। চার দিন আগে ছিল নায়িকা শবনম বুবলি ও শাকিব খানের সন্তান বীরের জন্মদিন। ঘটনার সূত্রপাত ওই দিন থেকেই।

অভিনেত্রী শবনম বুবলি ওই দিন রাতে সন্তানকে নিয়ে একটা ভিডিও পোস্ট দেন। সেই ভিডিও সব কিছুই ‘কপি’ বলে আরেকটা পোস্ট দেন পরী মনি। মাস ছয়েক আগে তার সন্তান পুণ্যকে একই রকম ভিডিও পোস্ট করেছিলেন পরী। এ কারণেই কপি বলে দাবি তার।
যদিও কপি বলার পর পাল্টা পোস্ট দেন বুবলি। একে অপরের এমন পাল্টাপাল্টি পোস্ট নিয়ে সরগরম ছিল বিনোদন মাধ্যম। দুইজনের ভক্তরাও মেতে উঠেছিলেন এই সামাজিক মাধ্যমের মল্লযুদ্ধে।

 

সেই আগুনে ঘি ঢেলে দেন পরী মনির কাছের এক নারী পরিচালক।

তিনি ওই দিন ‘প্রহেলিকা’খ্যাত শবনব বুবলি ও তার সন্তানকে শুভ কামনা জানিয়ে দেন আরেকটি আবেগঘন পোস্টে। তাতেই সম্ভবত চটে যান পরী। আজ দুপুরে সেই পরিচালককে ইঙ্গিত করে ফেসবুকে একটি পোস্ট দেন পরী মনি। তিনি সেখানে তিনি লেখেন, ‘যে বা যারা আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে আজ থেকে কোনো দিন আমি তাদের মুখও দেখতে চাই না। অনেক তো হলো।

 

এক টেলিভিশন ‍উপস্থাপক ও চিত্রনাট্যকারকে মেনশন করে পরী শেষ করেন সেই ফেসবুক পোস্ট। তিনি লেখেন ‘...আপনার কথা আমি আগে শুনি নাই। তার ফল পেয়েছি এত দিনে। আপনি সঠিক ছিলেন।’

নেটিজেনদের ধারণা, এই নারী পরিচালককে নিয়েই পোস্ট দিয়েছেন পরী। যিনি সবাইকে পরিচয় দিতেন পরীর ‘মা’ হিসেবেই। যদিও ওই উপস্থাপকের চিত্রনাট্যে একটি সিনেমাও পরিচালনা করেছিলেন ওই পরিচালক। তবে ওই সময় থেকে উপস্থাপক ও পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে।’

সব কিছু মিলিয়ে পুরো পোস্ট জুড়ে খানিকটা রহস্য রেখে দিয়েছেন পরী মনি। তিনি এটা নিয়ে কথাও বলতে চাননি।

এদিকে দুই দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন পরী মনি। গতকাল দেশে ফিরেই আবার আজ যাচ্ছেন কলকাতায়। সেখানে তিনি শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। ওই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।