NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

দেশের মানুষের গড় আয়ু কমেছে : বিবিএস


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৪, ১০:১০ পিএম

দেশের মানুষের গড় আয়ু কমেছে : বিবিএস

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। বেড়েছে মৃত্যুহার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসংক্রান্ত এক জরিপ প্রতিবেদন বলছে, ২০২৩ সালে প্রত্যাশিত গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর তিন মাস, যা আগের বছর ছিল ৭২ বছর চার মাস।

আজ রবিবার (২৪ মার্চ) ‘বাংলাদেশে স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’ শিরোনামের এ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। 

 

প্রতিবেদনে বলা হয়, দেশে স্থূল মৃত্যুহার বেড়েছে। প্রতি এক হাজার জনে এ হার এখন ৬ দশমিক ১ জন, যা আগের বছর ছিল ৫ দশমিক ৮ জন। আগামী জুনে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

অপরদিকে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। মোট ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জনসংখ্যার মধ্যে নারী আট কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ আট কোটি ৪২ লাখ। পুরুষের চেয়ে নারীর সংখ্যা ৩১ লাখ ৯০ হাজার বেশি। আজ রবিবার ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২৩’ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।