NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ইতা‌লির রাষ্ট্রপ‌তি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৩ পিএম

ইতা‌লির রাষ্ট্রপ‌তি-প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ঢাকা: ইতা‌লির রাষ্ট্রপ‌তি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী‌কে ১ হাজার কে‌জি বাংলা‌দে‌শি আম্রপা‌লি জা‌তের আম উপহার হি‌সে‌বে পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

বুধবার (২০ জুলাই) রো‌মের বাংলা‌দেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রীর উপহা‌রের এসব আম চল‌তি সপ্তা‌হে পররাষ্ট্র মন্ত্রণালয়, রো‌মের বাংলা‌দেশ দূতাবা‌সের সহ‌যো‌গিতায় ইতা‌লিতে পৌঁছায়। এসব আম ইতোম‌ধ্যে ই‌তা‌লির কূটনৈতিক প্রটোকলের প্রধানের কার্যালয়ের মাধ্যমে দেশ‌টির রাষ্ট্রপ‌তি প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বণ্টন করা হ‌য়ে‌ছে।