NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অস্ট্রেলিয়ার শক্তির জায়গায় আঘাত করতে চান নিগাররা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৯:১৫ পিএম

অস্ট্রেলিয়ার শক্তির জায়গায় আঘাত করতে চান নিগাররা

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। আগামীকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজ শুরুর আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হন নিগার সুলতানা। যেখানে নিজেদের শক্তির জায়গা উল্লেখ করে অজিদের শক্তিতে আঘাত করতে চান বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

 

প্রতিপক্ষের শক্তি কোথায় সে প্রসঙ্গে নিগার বলেন, ‘তারা ৪ থেকে ৫ জন ব্যাটারের ওপর অনেক বেশি নির্ভর করে। আমাদের লক্ষ্য থাকবে, তাদের সেই শক্তির জায়গাটা যেন ভেঙে দিতে পারি যত দ্রুত সম্ভব হয়।

’ অজিদের যেখানে ব্যাটিংয়ে শক্তি সেখানে বাংলাদেশের শক্তি বোলিংয়ে, ‘বোলিংয়ে আমরা সেরা, এটা সবসময় বলতে হবে। এই মাঠে বলেন বা যে কোনো জায়গায় হোক, আমার বোলাররা অনেক বড় বড় জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে ভালো পারফরম করে দিয়েছে। সেদিক থেকে অনেক আত্মবিশ্বাসী আমি। যেহেতু ব্যাটিং নির্ভর দল ওরা।
’ 

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। সম্প্রতি ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ খেললেও এই সিরিজকে সবচেয়ে বড় মনে করেন নিগার। অস্ট্রেলিয়ার মেয়েরা প্রথমবার বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এলেও তারা এই সফরকে গুরুত্ব দিচ্ছেন বলে মনে করেন নিগার, ‘এখন পর্যন্ত অবশ্যই (সবচেয়ে বড় সিরিজ)। তারা বিশ্বের ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল।

তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা হবে। গত ৬-৭ মাস আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, তারাও আমাদের হালকাভাবে নেয়নি। সেটা ওদের স্কোয়াড দেখেই বোঝা গেছে। বিশ্বকাপও এখানে। তো সব কিছু মিলিয়ে যতগুলো সিরিজ খেলেছি, ভারত বলেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা...তারা (অস্ট্রেলিয়া) ভালো দল।’