NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কবে আসছে ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন?


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৪, ০২:০৩ পিএম

কবে আসছে ‘পঞ্চায়েত’-এর তৃতীয় সিজন?

ভারতের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে সবার ওপরের দিকেই থাকবে ‘পঞ্চায়েত’ সিরিজটি। গ্রামীণ জীবনের মিষ্টি গল্পে নির্মিত সিরিজটি ব্যাপক আলোড়ন ফেলেছিল দর্শকমহলে। সফল দুটি সিজন শেষ করার পর এটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। ঘোষণা ছিল, নতুন বছরের শুরুতেই আসতে চলেছে সিরিজটির তৃতীয় সিজন।

১৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা এর তৃতীয় সিজনের। তবে ভক্তদের হতাশ করে সেই মুক্তি পিছিয়ে যায়। তবে এবার সিরিজটির আপডেট ঘোষণা করল নির্মাতারা।

 

অ্যামাজন প্রাইম ভিডিওর অন্যতম সফল সিরিজটি অবশেষে মুক্তির অপেক্ষায়।

এর আগে, ১৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিরিজটির তৃতীয় সিজনের। তবে ভক্তদের হতাশ করে সেই মুক্তি পিছিয়ে যায়। তবে এবার ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, শিগগিরই আসছে বহুল প্রত্যাশিত এই সিরিজটির তৃতীয় সিজন। অ্যামাজন প্রাইম ভিডিওতে যার ইঙ্গিত দেওয়া হলো বিশেষ প্রমোর মাধ্যমে।

 

অ্যামাজন প্রাইম ভিডিওতে মঙ্গলবার (১৯ মার্চ) একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাইম ভিডিওর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে ওটিটি বিশ্বের কিছু বড় শিরোনাম রয়েছে যেমন ‘মির্জাপুর ৩’, ‘পঞ্চায়েত ৩’, ‘পাতাললুক ২’-এর মতো দুর্দান্ত সব সিরিজ। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও সিরিজগুলো যে মুক্তির কাছাকাছি, তা নিয়ে আর সন্দেহ নেই। 

২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পঞ্চায়েত’ সিরিজটি। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ায় ২০২২ সালে এর দ্বিতীয় সিজন আসে।

দ্বিতীয় সিজনটিও দুর্দান্ত সাড়া পায় দর্শকদের কাছ থেকে। গোয়ায় অনুষ্ঠিত ‘৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ইনঅগরাল শ্রেষ্ঠ ওয়েব সিরিজের পুরস্কার পায় সিরিজটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার। পঞ্চায়েত সচিবের চরিত্রে তাঁর অভিনয় সর্বাধিক প্রশংসা পায়। আরো রয়েছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায় ও সানভিকা।