NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

জায়েদ খানকে বিয়ে করছেন সায়ন্তিকা?


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৪, ১০:১৬ এএম

জায়েদ খানকে বিয়ে করছেন সায়ন্তিকা?

অভিনয় ও রাজনীতি একসঙ্গে করছিলেন পশ্চিমবঙ্গের তারকা সায়ন্তিকা। তবে এবার তিনি লোকসভা নির্বাচনের টিকিট পাননি। তাই রাজনীতির মাঠে খুব একটা শক্ত অবস্থানে নেই তিনি। সিনেমাতেও নেই খুব একটা।

কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করে গেছেন। নায়ক ছিলেন জায়েদ খান। কিন্তু সেই শুটিং নিয়েও কম জল ঘোলা হয়নি। তাই কাজটা শেষ না করেই কলকাতায় ফিরতে হয়েছে তাঁকে।

 

শোনা যাচ্ছে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। পাত্র নাকি এ দেশের জায়েদ খান!

আসলে কি তাই?

যদিও বেশ কিছুদিন আগে বাংলাদেশে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে এসেছিলেন সায়ন্তিকা। সে সময় জায়েদের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়ায়। কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে তাঁদের একান্তে সময় কাটানোর খবরও আসে।

  তাহলে কি জায়েদ খানের বউ হচ্ছেন তিনি?

 

বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক বক্তব্যে স্পষ্টই জানালেন।  অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন?

এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না, একেবারেই কারো বউ হচ্ছি না।’

তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারো নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন।

সম্মান দিয়েছেন।’

 

সায়ন্তিকা আরো বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে। সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’

এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।