NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

হামাস ও হুতি নেতাদের মধ্যে বিরল বৈঠক


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

হামাস ও হুতি নেতাদের মধ্যে বিরল বৈঠক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির শীর্ষ নেতাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এএফপি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে তাদের পদক্ষেপের সমন্বয়ের বিষয়ে আলোচনা করতে এই জন্য বিরল বৈঠকটি করা হয় বলে জানা গেছে।  গত সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। 

হামাস এবং ইসলামিক জিহাদের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি বলেছে, দুটি ফিলিস্তিনি ইসলামী সংগঠনের নেতারা এবং সেই সঙ্গে মার্ক্সপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।

তবে ওই সূত্রের পরিচয় প্রকাশ করা হয়নি। গোষ্ঠীগুলো  গাজায় যুদ্ধ-পরবর্তী ধাপে সমন্বিত প্রতিরোধের কলাকৌশল নিয়ে আলোচনা করেছে। তবে বৈঠকটি কোথায় হয়েছে সে সম্পর্কে তারা কিছু জানায়নি। এ ছাড়া বৈঠকে ফিলিস্তিনি গোষ্ঠী হুতিদের সঙ্গে গাজার রাফায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো এএফপিকে জানিয়েছে।

 

গত অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে এবং সম্প্রতি আক্রমণের সংখ্যা আরো বাড়বে বলে গোষ্ঠীটি সতর্ক করেছে।