NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে লঙ্কানরা


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ০৪:৫০ পিএম

স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে লঙ্কানরা

ভিন্ন দুই সমীকরণে আজ মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের সামনে যেখানে সিরিজ জয়ের হাতছানি, সেখানে শ্রীলঙ্কার লক্ষ্য এই ম্যাচ জিতে সিরিজ বাঁচানো। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতেছে সফরকারীরা। যেখানে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে লঙ্কানরা।

 

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে আজ আগের ম্যাচের একাদশের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা দলে পরিবর্তন এসেছে একটি। অফ স্পিনার মাহিশ থিকসানার জায়গায় খেলবেন লেগ স্পিনার দুনিথ ভেলাল্লাগে।

এ পর্যন্ত দুই দল অন্তত দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছে নয়বার।

যেখানে ছয় হারের বিপরীতে মাত্র একটি সিরিজ জয় বাংলাদেশের। ড্রয়ে সমাপ্তি হয়েছে দুটি।

 

দুই দলের একাদশ - 
 
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আশালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়াঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলাল্লাগে, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা।