NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইউক্রেনে ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

ইউক্রেনে ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রুশ আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা প্যাকেজের পরিমাণ ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। এতে থাকছে গোলাবারুদ, রকেট এবং বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র।

এই সহায়তা প্যাকেজের ঘোষণা দিতে গিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এই সহায়তা ইউক্রেনের অস্ত্রগুলোকে স্বল্প সময়ের জন্য হলেও সচল রাখবে।

তিনি সাংবাদিকদের বলেন এই সহায়তা ইউক্রেনকে কয়েক সপ্তাহের জন্য ডিফেন্স লাইনে ঠিকে থাকতে সাহায্য করবে। তিনি বলেন, এটি সাময়িক সমাধান, ইউক্রেনের চাহিদা মেটাতে এই সাহায্য কোনো অর্থেই যথেষ্ট নয়। গত প্রায় তিন মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনে যুক্তরাষ্ট্র এ ধরনের সহায়তা পাঠাতে চলেছে যুক্তরাষ্ট্র।

 

পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন, প্যাকেজের মধ্যে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, পেন্টাগনের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা কিয়েভকে যুদ্ধে অর্থায়নের ক্ষেত্রে টেকসই কোনো সমাধান নয়।