NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৪, ০৮:০০ পিএম

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

সরকারি কোষাগার থেকে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত মঙ্গলবার (১২ মার্চ) প্রেসিডেন্টের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ বাড়াতে চান না।

তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লিখে  সদ্য শপথ নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও জানিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে বেতন নেবেন না। দেশকে যতভাবে পারা যায়  সেবা করার ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন। 

 

গত রবিবার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান।
এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলি জারদারি।