NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ২২


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১, আহত ২২

চীনের হুবেই প্রদেশে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে একজন নিহত এবং ২২ জন আহত হয়েছে বলে বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি নিউজ জানিয়েছে। বিস্ফোরণে রেস্তোরাঁর আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে এবং সেখানে পার্ক করা গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।   

রাজধানী বেইজিং থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে অবস্থিত সানহেতে বুধবার সকাল ৮টায়  এই বিস্ফোরণ ঘটে। সিসিটিভি আরো জানায়, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইয়ানজিয়াও সানহেতে একটি ফ্রাইড চিকেন রেস্তোরাঁয় বিস্ফোরণটি ঘটেছে এবং বিস্ফোরণ গ্যাস লিক হওয়ার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

 

এর আগে ল্যাংফাং ফায়ার রেসকিউ ডিট্যাচমেন্ট এক বিবৃতিতে বলেছিল, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওগুলোতে দেখা যায়, রেস্তোঁরায় আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়ায় ভরে গেছে। এ ছাড়া ভিডিওতে  ধ্বংসপ্রাপ্ত ভবনের সম্মুখভাগ, অসংখ্য ক্ষতিগ্রস্ত গাড়ি এবং রাস্তার আশপাশে কাচ ছড়িয়ে থাকতে দেখা যায়।