NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

দুর্ঘটনা এড়াতে সিগন্যালে কারিনা


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৫ এএম

দুর্ঘটনা এড়াতে সিগন্যালে কারিনা

বিনোদন ডেস্ক: দুর্ঘটনা এড়াতে পুলিশের তরফ থেকে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিলেও, ট্রাফিক আইন অমান্যের জন্য দুর্ঘটনার খবর প্রায়শই শোনা যায়। সিগন্যালে লাল লাইট জ্বললেও গাড়ি থামানোর পরিবর্তে, কেউ কেউ সেই সময়েই ছুটে চলেন।

যার ফলে  মর্মান্তিক পরিণতির সম্মুখীনও হন অনেকে। এবার সিগন্যাল লঙ্ঘনকারীদের সতর্ক করতে অভিনেত্রী করিনা কাপুর খানের উপরেই ভরসা রাখল দিল্লি পুলিশ। দুর্ঘটনা এড়াতে এবার নজরকাড়া উদ্যোগ নিল তারা। 

সিগন্যালে এবার করিনার একটি ছবি ব্যবহার করেছে দিল্লি পুলিশ। ‘কভি খুশি কভি গম’ ছবির জনপ্রিয় চরিত্র ‘পু’-এর একটি ছবি রাখা হয়েছে সিগন্যালে। পথচারীদের সতর্ক করতেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তারা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি লাল সিগন্যাল থাকা সত্ত্বেও ট্রাফিক আইন অমান্য করে ছুটে চলে যাচ্ছে। সেই সময়ে লাল সিগন্যালে ফুটে ওঠে কারিনার মুখ। সঙ্গে সঙ্গে তার মুখে বিখ্যাত সংলাপ, ‘কৌন হ্যায় ইয়ে, জিসনে দোবারা মুঢ়কে মুঝে নাহি দেখা!’ 

ভিডিওর ক্যাপশনে দিল্লি পুলিশের তরফে লেখা হয়েছে, ‘কে সেই ট্রাফিক লঙ্ঘনকারী? ‘পু’ মনোযোগ পছন্দ করে, ট্রাফিক লাইটও!’ দিল্লি পুলিশের এই উদ্যোগ নজর কেড়েছে কারিনারও। ভিডিওটি ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। এমন উদ্যোগে যে তিনিও অবাক, তাও প্রকাশ করেছেন।