NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যে কারণে আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাননি আনুশকা, প্রিয়াংকা, হৃতিক, কৃতি


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ০৮:১৫ পিএম

যে কারণে আম্বানির বিয়ের অনুষ্ঠানে যাননি আনুশকা, প্রিয়াংকা, হৃতিক, কৃতি

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় প্রাক-বিয়ের আয়োজন নিয়ে আলোচনা এখন সর্বত্র। আন্তর্জাতিক সব পত্রিকার শিরোনাম হয়েছে জমকালো এই আয়োজন।

অতিথি তালিকায় ছিলেন পপকুইন রিয়ানা, বিজনেস টাইকুন বিল গেটস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে বহু আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব।

এছাড়া বলিউড কাঁপানো বড় তারকারা তো আছেনই। বচ্চন পরিবার থেকে তিন খান, গোটা কাপুর পরিবার, অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত এমনকি শচীন থেকে ধোনিসহ খেলার জগতের মেগাস্টাররাও শামিল হয়েছেন এই আয়োজনে।

তবে এত তারকাদের ভিড়েও অনুপস্থিত বলিউডের একটা অংশ। দেখা যায়নি, তারকা দম্পতি বিরাট কোহলি-আনুশকা শর্মাকে। অনুপস্থিত ছিলেন হৃতিক রোশন, প্রিয়াংকা চোপড়া ও কৃতি শ্যানন।

ভারতীয় গণমাধ্যম জানায়, লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্মের পর এখনো ভারতে ফেরেননি বিরাট-আনুশকা দম্পতি। নবজাতক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এ কারণেই তারা আম্বানির আয়োজনে উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যেতে পারেননি হৃতিক রোশান। কয়েকদিন আগেই ক্রাচ নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

গত বছর নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে নিক জোনাসকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেও বিয়ের আয়োজনে থাকতে পারেননি প্রিয়াংকা চোপড়া। যদিও তার মা মধু চোপড়াকে অতিথির আসনে দেখা গেছে।

অনুষ্ঠানে দেখা যায়নি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যাননকেও। বন্ধুবান্ধব নিয়ে তিনি গুলমার্গ ঘুরে বেড়াচ্ছেন এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

'অ্যান ইভনিং ইন এভারল্যান্ড' এর মাধ্যমে শুরু হয় অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের আয়োজন। তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি-বিদেশি ১২০০ অতিথিকে। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা ড্রেসকোডও।