NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ইনিংস ব্যবধানে জিতল ভারত


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৭:৩৬ পিএম

ইনিংস ব্যবধানে জিতল ভারত

জেমস অ্যান্ডারসনের ৭০০ উইকেটের চূড়া ছোঁয়া টেস্টটায় ইনিংস ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। ধর্মশালায় ২৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড রবীচন্দ্রন অশ্বীনের ঘুর্ণিতে অলআউট হয়ে গেছে ১৯৫ রানে। তাতে ইনিংস ও ৬৪ রানে হার ইংলিশদের। অশ্বীন ৭৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

 

ইংল্যান্ড প্রথম প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে যাওয়ার পর ৪৭৭ রানের পাহাড় গড়ে ভারত। সেঞ্চুরি পান রোহিত শর্মা ও শুভমান গিল। ৬৯৮ উইকেট নিয়ে এই টেস্ট খেলতে নামা অ্যান্ডারসন ২ উইকেট নিয়ে প্রথম পেসার হিসেবে ও টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছোঁন। কিন্তু ব্যাটিংয়ে পিছিয়ে থাকা ইংলিশরা ইনিংস হারের বিপদ কাটাতে পারেননি।

 

 

সর্বোচ্চ ৮৪ রান করে শেষ উইকেট হিসেবে আউট হয়েছেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ জনি বেয়ারস্টোর, ৩৯। ১০৩ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। তাতেই তিনদিনের মধ্যে শেষ এই টেস্ট হারের শঙ্কার মধ্যে পড়ে তারা।

তা-ই হয়েছে। ভারত ৪-১ এই সিরিজ জিতল। প্রথম টেস্ট জেতার পর টানা চার ম্যাচে হার সফরকারীদের। শেষটা হলো ইনিংস ব্যাবধানের হারে।