NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শেখ রাসেলকে নিয়ে টেলিছবি, অভিনয় করছেন কারা?


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

শেখ রাসেলকে নিয়ে টেলিছবি, অভিনয় করছেন কারা?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি। ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের বর্বরতম রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পুরো পরিবার (দুই কন্যা ব্যতীত) ও নিকট আত্মীয়দের হত্যা করা হয়। সেই পুরো হত্যাযজ্ঞ লুকিয়ে থেকে শেখ রাসেল নিজ চোখে দেখেছিলেন। তবে বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে সব শেষে ঘাতকদের শিকার হন শেখ রাসেল।

এই গল্প ইতিহাসের পাতায় থাকলেও ভিজ্যুয়াল মাধ্যমে প্রথমবারের মতো নির্মাণ করেন নাট্যকার সহিদ রাহমান। এবার সেই গল্প তিনি আরো বৃহৎ পরিসরে নির্মাণ করতে যাচ্ছেন টেলিছবি। যার নাম দেওয়া হয়েছে ‘আমি মায়ের কাছে যাবো’।

 

কয়েক দিন আগে অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিছবিটির চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উন্মোচন করা হয়।

এ সময় নাট্যকার সহিদ রাহমানসহ উপস্থিত ছিলেন টেলিছবির নির্মাতা হাসান রেজাউল, ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসূন রহমান, শেখ রাসেল চরিত্রে অভিনয় করতে যাওয়া শিশুশিল্পী দিহান, বঙ্গমাতা চরিত্রের শিল্পী জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, শেখ কামাল চরিত্রের অভিনেতা ক্রিশ্চিয়ানো তন্ময়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

সহিদ রাহমান জানান, টেলিছবিটির শুটিং শুরু হবে আগামী ১০ মে। যেহেতু ১৬ জুন ছবিটির প্রিমিয়ার শো হবে ভারতের কলকাতা ও দিল্লিতে, তাই তার আগেই সব কাজ শেষ হয়ে যাবে।

এরপর ঢাকাতেও বেশ আড়ম্বরের সঙ্গে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

 

পরিচালক জানান, কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? তার জীবনপ্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে ‘আমি মায়ের কাছে যাবো’ নামের এই ৯০ মিনিটের টেলিছবিতে। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই টেলিছবির ধরন হবে বায়োগ্রাফিক্যাল/জীবনালেখ্য।