NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি-নসরুল হামিদ


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:০৩ পিএম

জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি-নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট জনগণ। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আধুনিক ধ্যান-ধারণা সম্পন্ন হতে হবে। নিজেদের স্মার্ট হতে হবে।

১৫৪ বছরের ঐতিহ্যে পদ্মা অয়েল কম্পানিটি আধুনিক হবে তখনই, যখন এর কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক হবে, স্মার্ট হবে।

 

বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফেলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে।

যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

 

পরে প্রতিমন্ত্রী নসরুল হামিদ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শন করেন।