NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

চীনের বার্ষিক সম্মেলনে ৩ হাজার জাতীয় গণ-কংগ্রেস প্রতিনিধির অংশগ্রহণ


প্রেমা: প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৮:২৩ এএম

চীনের বার্ষিক সম্মেলনে ৩ হাজার জাতীয় গণ-কংগ্রেস প্রতিনিধির অংশগ্রহণ

৫ ই মার্চ,২০২৪ মঙ্গলবার সকাল ৯ টায় চীনের জাতীয় গণ-কংগ্রেসের বার্ষিক সম্মেলন বেইজিং গণ-মহাভবনে শুরু হয়। চীনের বিভিন্ন স্থানের, বিভিন্ন জাতির ও বিভিন্ন খাতের প্রায় ৩ হাজার জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

জাতীয় গণ-কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা এবং এর মেয়াদ পাঁচ বছর। বছরে একবার এর অধিবেশন অনুষ্ঠিত হয়, দেশের গুরুত্বপূর্ণ নীতি, আইন ও গুরুত্বপূর্ণ নিয়োগ ও অব্যাহতি দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এটি চীনা জনগণের জাতীয় ক্ষমতার সর্বোচ্চ রূপ এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রতিফলন। চলতি বছর চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন, এতে নতুন সরকারের প্রথম ‘সরকারি কার্যবিবরণী’ নিয়ে পর্যালোচনা করা হবে।

সপ্তাহব্যাপী অধিবেশনে প্রতিনিধিরা কার্যবিবরণী শুনবেন ও পর্যালোচনা করবেন, গত এক বছরের কার্যাবলীর সারসংক্ষেপ করার পাশাপাশি নতুন বছর দেশের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করবেন। এ ছাড়া অধিবেশনে জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা রিপোর্ট, কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট রিপোর্ট এবং সর্বোচ্চ গণআদালত ও সর্বোচ্চ গণ-অভিশংসক দপ্তরের কার্যবিবরণী পর্যালোচনা করা হবে। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।