NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ভারতকে হারিয়ে ফাইনালে সুরভীরা


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

ভারতকে হারিয়ে ফাইনালে সুরভীরা

মেয়েদের অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের পর ভারতকেও হারিয়েছে বাংলাদেশ। আজ কাঠমাণ্ডুর আনফা কমপ্লেক্স মাঠে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয়ে আসরের ফাইনালেও উঠে গেছে লাল-সবুজ দল।

ভারতের বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। নবম মিনিটে আলপি আক্তারের দূরপাল্লার শট পোস্টের কাছে গিয়ে নিচু হয়ে ঢুকে যায় জালে।

১-০-তে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাইফুল বারীর দল। তবে বিরতির পর সমতা ফেরায় ভারত। ডান দিক থেকে আনুশকা কুমারীর উঁচু করে দেওয়া ক্রসটিই দূরের পোস্টে লেগে ঢুকে যায় জালে। ম্যাচে এরপর দুই দলেরই সম্ভাবনা থাকে।
কিন্তু ৭৮ মিনিটে ভারতীয় দুই খেলোয়াড়ের মাঝখান থেকে বল কেড়ে নিয়ে বাংলাদেশকে এগিয়ে দেয় আগের ম্যাচের জোড়া গোলদাতা সুরভী আকন্দ। ম্যাচের শেষ দিকে কর্নার থেকে হেডে জয়ের ব্যবধান বাড়ায় অধিনায়ক অর্পিতা বিশ্বাসের হেড।

 

চার দলের টুর্নামেন্টে শুরুতে খেলা হচ্ছে লিগ পদ্ধতিতে। বাংলাদেশ টানা দুই জয়ে ফাইনালে উঠে গেছে।

লিগ পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। শেষ ম্যাচে ভারত-নেপালের মধ্য কারা হচ্ছে বাংলাদেশের সেই প্রতিপক্ষ সেটিই দেখার অপেক্ষা।