NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিচ্ছেদ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যা বললেন জয়া


খবর   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৪, ১১:১০ এএম

বিচ্ছেদ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যা বললেন জয়া

দুই বাংলার শোবিজে সমান জনপ্রিয় মুখ অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড, টালিউডের পর কিছুদিন আগে বলিউডে জয়ার অভিষেক। ওপার বাংলা থেকে জয়ার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে নামিদামি সম্মাননা। সব মিলিয়ে গেল বছরটা দারুণ কেটেছে অভিনেত্রীর।

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বিবাহবিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এ সময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে?

জবাবে জয়া আহসান বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ওই সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল।

সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি।
মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।’

 

আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? এ প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, ‘পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সব সময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সব সময়ই আড়ালে রাখতে পছন্দ করি।

 

ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তাঁকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।