NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আলিসের পরিবর্তে শ্রীলঙ্কা সিরিজে জাকের


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৪, ০৮:০৩ এএম

আলিসের পরিবর্তে শ্রীলঙ্কা সিরিজে জাকের

একেই বলে বুঝি, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ! যে বিপিএল স্বপ্নের সোপান হয়ে এসেছিল আলিস আল ইসলামের কাছে, সেই বিপিএলেই এবারের মতো স্বপ্নভঙ্গ হলো তার। একই বিপিএল এবার দুয়ার খুলে দিয়েছে জাকের আলী অনিকের।

বিপিএলে পাওয়া আঙুলের চোটে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েও ছিটকে গেলেন আলিস। তার পরিবর্তে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জাকের।

 

আজ এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারবেন না রহস্যময় অফ স্পিনার আলিস। তার জায়গায় দলের সঙ্গে যোগ দিবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটার।

গত ১৯ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টরিয়ান্সের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান আলিস।

আঙুলের সেই চোট কাটিয়ে ওঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। সেখানেই যুযোগ পেয়ে গেলেন জাকের।

 

এর আগে জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি জাকেরের।

এবার বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন কুমিল্লার হয়ে খেলা এই ব্যাটার। এবারের বিপিএলে ১৪ ম্যাচ খেললেও ব্যাট করেন ১০ ইনিংসে। নিচের দিকে ব্যাট করেও তার ইনিংস দলের জন্য কার্যকরী ছিল। ১০ ইনিংসে ৯৯.৫ গড় ও ১৪১.১৩ স্ট্রাইকরেটে ১৯৯ রান করেছেন জাকের।