NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

হারতে বসা ইন্টার মায়ামিকে বাঁচালেন মেসি


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

হারতে বসা ইন্টার মায়ামিকে বাঁচালেন মেসি

আরো একবার শেষ দিকে জ্বলে উঠলেন লিওনেল মেসি। হারতে বসা ইন্টার মায়ামিকে হার এড়িয়ে এনে দিলেন এক পয়েন্ট। আর্জেন্টাইন তারকার করা অতিরিক্ত সময়ের গোলে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। 

মেজর লিগ সকারের এই ম্যাচে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে খেলেছে লস অ্যাঞ্জেলেস।

৭৫ মিনিটে সার্বিয়ান স্ট্রাইকার দিয়ান জোভেলিচের গোল এগিয়ে দেয় লস অ্যাঞ্জেলেসকে। কিন্তু ৮৭ মিনিটে মিডফিল্ডার মার্ক দেলগাদো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

 

এ সুযোগই কাজে লাগিয়েছে মায়ামি। জর্দি আলবার সঙ্গে দারুণ রসায়নে গোল এনে দেন মেসি।

যোগ করা দ্বিতীয় মিনিটে আলবার বাড়ানো পাসে জাল খুঁজে নেন আর্জেন্টাইন কিংবদন্তি।

 

সাবেক চার বার্সেলোনা ফুটবলার লিওনেল মেসি, সের্হিয়ো বুস্কেৎস, জর্দি আলবা ও লুইস সুয়ারেস ছিলেন মায়ামির শুরুর একাদশে। এর পরও প্রতিপক্ষের ওপর দাপট দেখাতে পারেনি মায়ামি। বরং লস অ্যাঞ্জেলেসে খেলা সাবেক বার্সেলোনা ফুটবলার রিকি পুইগ আলাদাভাবে নজর কেড়েছেন।

এর আগে লিগের প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ইন্টার মায়ামি।