NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ক্রিকেট বোর্ডের কথা অমান্য করে বিপাকে ভারতের দুই ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৭ পিএম

ক্রিকেট বোর্ডের কথা অমান্য করে বিপাকে ভারতের দুই ক্রিকেটার

তাদের বিরুদ্ধে আগে থেকেই শৃঙ্খলা ভঙের অভিযোগ ছিল। এজন্য বোর্ড, নির্বাচকদের রোশানলে পড়তে হয়েছে। এবার শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষাণ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন বলেই খবর বের হয়েছে।

বিসিসিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকেরা ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন।

বিসিসিআই শিগগিরই এ তালিকা ঘোষণা করবে। কিষাণ ও আইয়ার সম্ভবত এই তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে, কারণ বিসিসিআইয়ের নির্দেশের পরও দুজনই ঘরোয়া ক্রিকেটে খেলেননি।’

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া হুশিয়ারি ছিল, জাতীয় দলের কোনো সিরিজ বা টুর্নামেন্টে না থাকলে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ এবং ভারত ‘এ’ দলের সব ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতেই হবে। তবে এই আদেশ অমান্য করেন কিষাণ ও আইয়ার।

জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলেননি তারা।

 

বোর্ডের চুক্তিতে আইয়ার ছিলেন গ্রেড বি-তে, যেখানে বেতন বছরে ৩ কোটি রূপি। আর কিষাণ ছিলেন গ্রেড সি-তে, সেখানে বেতন বছরে ১ কোটি রূপি।