NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

খুলনাকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল সিলেট


খবর   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

খুলনাকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল সিলেট

লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফরচুন বরিশালের জয়। ফলে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের রাতের ম্যাচটি হয়ে দাঁড়ায় শুধুই নিয়মরক্ষার। শেষটা জয় দিয়ে করেছে সিলেট। খুলনাকে তারা হারিয়েছে ৬ উইকেটে।

 

টসে জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৮ রান করে খুলনা। এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের ব্যাটে শুরুটা ভালোই করে খুলনা। তবে ইনিংসের চতুর্থ ওভারে শফিকুল ইসলামের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন এনামুল। এরপর তিনে নামা হাবিবুর রহমান সোহানকে নিয়ে রানের চাকা সচল রাখেন আফিফ।

 

দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে ৪১ রান তোলে খুলনা। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরপরই আউট হন হাবিবুর। সঙ্গী হারালেও রানের চাকা সচল রাখেন আফিফ। তবে আরেকপ্রান্তে মাহমুদুল হাসান জয় তাঁকে বেশীক্ষন সঙ্গ দিতে পারেননি।

১১ রানে ফেরেন তিনি। অবশ্য হাফ সেঞ্চুরির আফিফও ৫২ রানে সামিত প্যাটেলের কাছে হার মানেন। এরপর জেসন হোল্ডারও ফেরেন দ্রুত। শেষ দিকে ওয়েইন পার্নেলের ২১ রানের ইনিংসে ১২৮ রানে থামে খুলনার ইনিংস। সিলেটের হয়ে ১৫ রানে ৩ উইকেট নেন বেনি হাওয়েল।

 

লক্ষ্যে তাড়ায় ব্যাটিংয়ে নামা সিলেট শুরুতেই জাকির হাসানের উইকেট হারায়। খানিক পর বিদায় নেন আরেক ওপেনার কেনার লুইসও। তবে পাওয়ার প্লে'তে জোড়া ধাক্কা খেলেও ইয়াসির আলি রাব্বি ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ম্যাচে ফেরে সিলেট। তাঁদের ব্যাটে লড়াই চালিয়ে ১০ ওভারে সিলেট স্কোরবোর্ডে যোগ করে ৬৬ রান। নাজমুল ৩৭ বলে ৩৯ রানে আউট হলে এই জুটি ভাঙে। পরে ইয়াসির ৪৬ রানে আউট হলেও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১৯ ও হাওয়েলের অপরাজিত ১২ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।